August 18, 2026, 9:00 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘পে-স্কেল চূড়ান্ত: দুই ধাপে বাস্তবায়ন’ সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমবে খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল

রাজধানীর বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 18 Time View
22

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে রবিউস সানি (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সানি কুমিল্লার আদর্শ নগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। তিনি উত্তর বাড্ডার জামতলা এলাকার একটি ভবনের সপ্তম তলায় ভাড়া থাকতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত দত্ত জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের তথ্যমতে, পারিবারিক ও কর্মক্ষেত্রের বিভিন্ন জটিলতা নিয়ে সানি দীর্ঘসময় ধরে মানসিক চাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। বর্তমানে এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com