July 1, 2026, 6:53 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

রাজশাহীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 146 Time View
161

রাজশাহী নগরীর ডাবতলা থেকে টিসি হাট এলাকার মাঝামাঝি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে রাস্তায় মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

এসময় সেখানে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশার দেখা গেছে।

ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহমূলক আটক করেন শাহ মখদুম থানা পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায় সেই যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

তবে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খররে ঘটনাস্থলে শাহ্ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক মো.সুমন সরদার উপস্থিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করেন।

মিছিল শেষে সুমন সরদার বলেন,শাহমখদুম থানা এলাকায় জেলা আওয়ামী লীগের পাটি অফিসের পাশে আওয়ামী লীগের ককটেল বোমা হামলার প্রতিবাদে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল। আবারও এমন ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ আর শান্তিতে থাকতে পারবে না।

এবিষয়ে পুলিশ বলেন,দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহজনক আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com