November 17, 2026, 6:39 pm
সর্বশেষ সংবাদ:
ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 112 Time View
Shadow of the hand holding a knife on wall background

খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঈশান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রাজ নামের আরও একজন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খালিশপুর এলাকার ফেয়ার ক্লিনিকের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ঈশান ও রাজ। এ সময় অন্ধকারে কিছু দুর্বৃত্ত তার ওপর আকস্মিক হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনা শোনার পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com