October 2, 2026, 12:52 pm
সর্বশেষ সংবাদ:
মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩ মিসরের পিরামিডে ঢুকলে কি অভিশাপ লাগতে পারে বিশ্বকাপে এবারই প্রথম হতে যাচ্ছে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ, যদি… কাঁচি হাতে নরসুন্দর বাবলু, কাজের ফাঁকে ডুবে থাকেন বইয়ে গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ‘মদের গুদাম’ সিলগালা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী

রান্নায় কীভাবে রসুন মেশালে বেশি উপকার পাবেন?

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 225 Time View

রসুন শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। শরীর গরম রাখা থেকে শুরু করে সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন। এ কারণে শীতকালে রসুনের ব্যবহার তুলনামুলভাবে বেড়ে যায়।

রান্নার স্বাদ বাড়াতে রসুনের তুলনা নেই। রান্নায় কেউ বেটে রসুন দেন কেউ আবার কুচি করে ভেজে রসুন ব্যবহার করেন। কিন্তু রসুনের উপকারিতা তখনই মেলে, যখন এটা সঠিক উপায়ে ব্যবহার করা হয়।

পুষ্টিবিদদের মতে, রসুনের সমস্ত উপকারিতা পাওয়া যায় অ্যালিসিনের জন্য। অ্যালিসিন হলো এমন একটি যৌগ, যা শরীরে একাধিক উপকারিতা এনে দেয়। কিন্তু এই যৌগটি সহজেই তৈরি হয় না। রসুনের মধ্যে অ্যালিনেজ় নামের এনজ়াইম এবং অ্যালিন নামের প্রোটিন মিলে অ্যালিসিন তৈরি হয়। কিন্তু এর জন্য অ্যালিনেজ় ও অ্যালিনকে বায়ুর সংস্পর্শে আসতে হবে। এ কারণে গোটা রসুন রান্নায় মেশালে খুব বেশি উপকারিতা মেলে না।

যেভাবে ব্যবহার করবেন রসুন

রান্নায় রসুন সব সময়ে থেঁতলে বা বেটে দিতে হয়। রসুন কেটে বা বেটে ১০ মিনিট রেখে রান্না করলে এর পুষ্টিগুণ অটুট থাকে। এই রসুন ধোঁয়া ওঠা তেলে ছাড়া যাবে না। গরম তেল বা গরম কড়াইতে দিলেই হবে। এতে রসুনের স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে।

কাঁচা রসুনও খেতে পারেন। কাঁচা রসুন কুঁড়ে বা কুচিয়েও খাওয়া যায়। ঋতু পরিবর্তনের এই সময়ে রসুন খেলে সর্দি-কাশির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। উচ্চ কোলেস্টেরল ও হৃদরোগের সমস্যাও কমবে। এমনকী লিভারে জমে থাকা টক্সিন বের করতেও সাহায্য করে রসুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com