July 2, 2026, 10:39 am

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার গোপনে দেশত্যাগ

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026
  • 148 Time View
158

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা গোপনে দেশত্যাগ করেছেন। পূর্বানুমতি ছাড়া এভাবে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

দেশত্যাগ করা ৯ কর্মকর্তা হলেন– ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ভারত থেকে প্রেষণে পাওয়ার প্লান্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের জিএম সিউজ প্রতিম ভর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজিএম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিতে শুরু করে। এক পর্যায়ে জানতে পারে, কাউকে না জানিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চলে গেছেন ভারতীয় ওই কর্মকর্তারা। প্রকল্প পরিচালক রামানাথ পূজারিকে বিষয়টি জানানো হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে তারা বাংলাদেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেন।

সংশ্লিষ্টরা জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এভাবে যাওয়া রহস্যজনক। চলে যাওয়ার আগে তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা জানাননি কর্তৃপক্ষকে। এমন অজুহাতে  হঠাৎ করে দেশত্যাগ করায় কর্তৃপক্ষ বিস্মিত।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, সকালে খাবার টেবিলে তাদের না পাওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি, তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে আজ রাতে জানতে চাইলে তিনি বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। বিদ্যুৎ সচিব ফরজানা মমতাজ এবং পিডিবি চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। তবে পিডিবির দুজন বোর্ড সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com