March 11, 2026, 8:23 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের নতুন নেতৃত্বকে সম্মান জানালো উত্তর কোরিয়া রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির স্পিকার-ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল হরমুজ প্রণালীতে ভারতগামী কার্গো জাহাজে হামলা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের আরও ১৩ সেনা হত্যার দাবি ইরানের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের যুদ্ধের প্রথম দিনেই আহত হন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, হামলায় পায়ে আঘাত লাগে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড

রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 1 Time View

নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর।’

বুধবার জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ প্রসঙ্গে তাহের বলেন, বৈঠকে আগামীকাল বসতে যাওয়া সংসদ অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের আনুষ্ঠানিকতা, আচরণবিধি ও কার্যপ্রণালি সম্পর্কে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সংসদে প্রস্তাব আকারে এলে তখন দলের সিদ্ধান্ত জানানো হবে।

নায়েবে আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে, সেটি তাদের কাছে পরিষ্কার নয়। তবে এ বিষয়ে দলটি কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com