October 3, 2026, 9:13 am
সর্বশেষ সংবাদ:
আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়বে জি-৭ বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি বিদেশি অপারেটরের হাতে বন্দর, ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর: নাসীরুদ্দিন পাটওয়ারী

লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলরসহ ছাত্রলীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 58 Time View

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে যুবলীগ নেতা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রামগঞ্জ থেকে চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা। এরপর আত্মগোপনের উদ্দেশ্যে নোয়াখালীর দিকে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন এই দুই নেতা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com