October 2, 2026, 10:30 pm
সর্বশেষ সংবাদ:
ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

লোহাগাড়ায় তালা ভেঙে এজেন্ট ব্যাংকে চুরি

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 160 Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় তালা ভেঙে এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বাজারস্থ শাহ জব্বারিয়া সড়কে হাজী জয়নাল আবেদিন মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক এশিয়া এজেন্টে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এজেন্ট ব্যাংকের মালিক হাফেজ মো. জকরিয়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রশিদের ঘোনা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

হাফেজ মো. জকরিয়া জানান, গত বৃহস্পতিবার এজেন্ট ব্যাংকের কার্যক্রম শেষে তালাবদ্ধ করে চলে যান।

গত শনিবার রাতেও আশপাশের দোকানিরা এজেন্ট ব্যাংকের গেট তালাবদ্ধ দেখেছেন। গভীর রাতে চোরেরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ক্যাশ বক্সে থাকা ১ লাখ ২৩ হাজার টাকা নিয়ে যায়। রবিবার (১১ জানুয়ারি) সকালে এজেন্ট ব্যাংকের কার্যক্রম শুরুর জন্য আসলে গেটের তালা ভাঙা ও ভেতরে ঢুকে দেখতে পান ক্যাশে রক্ষিত টাকাগুলো নেই।

কয়েকদিন আগে এজেন্ট ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় চুরির দৃশ্য ধরা পড়েনি বলে জানান তিনি।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্বাস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com