July 1, 2026, 3:44 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 257 Time View
273

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) হওয়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে ১০ কিলোমিটার (৬.১ মাইল) গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১.৯ কিলোমিটার। কম্পনের প্রভাব রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে (০৯:৪৭ ইউটিসি) তাইতুং শহরের কাছে প্রায় ৬.০ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত দ্বীপটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com