August 28, 2026, 6:23 pm
সর্বশেষ সংবাদ:
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে কেন চায় ভারত? আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী ‘নাগরিকদের যখন হাতে ঝাঁড়ু নিতে হয়, বুঝতে হবে প্রশাসন ব্যর্থ’

শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের, যুক্ত হবে ঈদে

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 240 Time View

এবারের ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘোষণা আসে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারণ করেছে সরকার।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com