October 3, 2026, 3:56 am
সর্বশেষ সংবাদ:
৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

শমিতকে ছাড়াই নেপালের বিপক্ষে মাঠে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 182 Time View

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচ খেলতে দেশে এসেছেন শমিত সোম ও হামজা চৌধুরী। হামজা আগে আসলেও কানাডা থেকে ফিরে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন শমিত। এ কারণে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। সেটাকে সত্যি করে তাকে বাইরে রেখে একাদশ সাজিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

শুরুর একাদশ

জামাল ভূইয়া (অধিনায়ক), মিতুল মারমা, তপু বর্মন, কাজী তারিক রায়হান, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

শমিত না থাকলেও শুরুর একাদশেই খেলছেন হামজা চৌধুরী। জায়গা হয়েছে জামাল ভূঁইয়ারও। বেশ কিছু ম্যাচে তাকে শুরুর একাদশের বাইরে রাখছিলেন কাবরেরা।

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটিও হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। নেপালের বিপক্ষে ম্যাচটিকে সেই ম্যাচের আগে প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে।

আগের দিন সংবাদ সম্মেলনে এসে কোচ কাবরেরা বলেছিলেন, ‘কালকের (আজকের) ম্যাচও একই মানসিকতা নিয়ে খেলব, যেমন জামাল বলেছে যেভাবে আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারায় ফিরতে চাই।’

জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০২০ সালে। সেই ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতিকে আবারও ফিরিয়ে আনার লক্ষ্য বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com