October 2, 2026, 4:42 pm
সর্বশেষ সংবাদ:
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায় ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা

‘শাপলা কলি’ মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা : সামান্তা শারমিন

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 108 Time View

পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

 

সামান্তা বলেন, শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো। এমনকি ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির এ নেত্রী। বলেন, এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

 

উল্লেখ্য, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ইসির এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি। মূলত, নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com