March 15, 2026, 8:59 pm
সর্বশেষ সংবাদ:
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি সামরিক তহবিল অনুমোদন দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড যুদ্ধের মধ্যেই বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিল ইরান সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০ নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা না দিলে ধানের শীষ বাদ দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025
  • 105 Time View
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে- শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।
  • বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ধানের শীষ বাংলাদেশের অন্যতম দল বিএনপির নির্বাচনী প্রতীক।
  • আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি।
  • তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে। একটি হলো ‘ধানের শীষ’ বাতিল করা, ‘তারা’ বাতিল করা, ‘সোনালি আঁশ’ বাতিল করা অথবা ‘শাপলা’ দেওয়া। আমরা আশা করি যে, আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গেও এ বিষয়ে ঐক্যবদ্ধ যে, কারওটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি তাদের। তারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি। আমরা ধরে নেবো তারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন, যেভাবে আমরা বিয়ের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com