October 2, 2026, 5:45 pm
সর্বশেষ সংবাদ:
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে টেনে মন্তব্য করা অমূলক : রিজভী

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025
  • 122 Time View

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের শীষকে টেনে মন্তব্য করা অমূলক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১১ অক্টোবর (শনিবার) দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে দলটির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শাপলা একটি জাতীয় প্রতীক। এটির প্রতি মানুষের আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে। তবুও এই প্রতীক চায় এনসিপি। দলটি তাদের দলীয় বক্তব্য দিতেই পারে। কিন্তু এর সঙ্গে ধানের শীষ প্রতীককে কেন নিয়ে আসা হচ্ছে। এটি ৪৭ বছরের আগের প্রতীক।

রিজভী আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে, তা কারও জন্যই শুভ হবে না। বিভিন্ন অপরাধ বা সমাজবিরুদ্ধ কাজে জড়িতরা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না।

এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলাইবিলে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com