August 28, 2026, 9:56 am
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর পত্রিকা: ‘২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ’ ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা নবায়নযোগ্য জ্বালানিতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সিলেট-সুনামগঞ্জ তদারকির দায়িত্ব পেলেন জি কে গউছ ভারতে চিনির দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গে বাড়ছে মিষ্টির দাম, ইথানল উৎপাদনই কি দায়ী? নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নেপালে কেন এত প্রাকৃতিক দুর্যোগ ভারতে পেঁয়াজের দামে আগুন, অক্টোবরেই দেখা দিতে পারে বড় সংকট ডায়মন্ড জুয়েলারি নিয়ে নেতিবাচক প্রচারণায় উদ্বিগ্ন বৈধ ব্যবসায়ীরা

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 81 Time View

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করে। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় উত্তরা স্টেশন থেকে যাওয়া দুটি ইউনিট। এরপর আরও দুটি ইউনিট পাঠানো হয়। তবে প্রথম দুটি ইউনিট পৌঁছে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরো নেভাতে আরও কিছুটা সময় লেগে যায়।

শুক্রবার রাতে ৯ নম্বর গেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। আগুন নেভাতে গিয়ে আহত হন আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com