July 1, 2026, 5:13 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

শাহাদাতের চল্লিশতম দিনে বার্তা লারিজানি ছিলেন পারস্য জাতির জন্য সম্পদ: আরাঘচি

Reporter Name
  • Update Time : Tuesday, April 28, 2026
  • 35 Time View
37

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ড. আলি লারিজানির শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে এক বার্তায় বলেছেন, ড. আলি লারিজানির শাহাদাতের চল্লিশতম দিন এমন এক সময়ে এসেছে, যখন তার অনুপস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় অঙ্গনেই শহীদ ড. লারিজানির ব্যক্তিত্ব ছিল সাহস, ধৈর্য ও প্রজ্ঞার এক নির্যাস। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি কঠিন রাজনৈতিক ও কৌশলগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন চিন্তাবিদ ও প্রতিশ্রুতিশীল শিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন।Politics

তিনি সেই বিরল ব্যক্তিত্বদের একজন ছিলেন, যিনি রাজনীতিকে কেবল ক্ষমতার ক্ষেত্র হিসেবে দেখেননি বরং এটিকে নৈতিক দায়িত্ব ও ঐতিহাসিক প্রজ্ঞার একটি ক্ষেত্র হিসেবে বিবেচনা করতেন।

এই বার্তার একটি অংশে বলা হয়েছে: কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং চাপের মুখে আত্মসংযম প্রদর্শন ছিল তার বৈশিষ্ট্য। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়গুলোতে একজন সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব হিসেবে তার সাহস স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল; চাপ ও ঝুঁকির মুখে ধৈর্য তার ব্যক্তিত্বকে আরও সৌন্দর্য মণ্ডিত করেছে। তিনি সবসময় দৃঢ় কিন্তু শান্ত, বিচক্ষণ এবং আবেগমুক্ত পথ বেছে নিতেন।

আরাঘচি এই বার্তায় আরও জোর দিয়ে বলেন: ইরানের জন্য তার উপস্থিতি কেবল একজন প্রশাসক বা কূটনীতিকের উপস্থিতি ছিল না; বরং তিনি ছিলেন দেশের সিদ্ধান্ত গ্রহণের জন্য এক চিন্তাশীল ও আস্থার কেন্দ্রবিন্দু। জটিল মুহূর্তে অনেকেই তার বিশ্লেষণ, প্রজ্ঞা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করতেন। তিনি জাতির জন্য ছিলেন সম্পদ; এমন এক সম্পদের অভাব শুধু একজন ব্যক্তির অনুপস্থিতি নয়; বরং এটি একটি বুদ্ধিবৃত্তিক ও জাতীয় ভিত্তির অনুপস্থিতি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com