July 15, 2026, 5:29 pm
সর্বশেষ সংবাদ:
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা চট্টগ্রামে আজও সড়কে নেমে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, এক দফা দাবি কে জিতবেন গোল্ডেন গ্লাভস আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশন, ৯৫ লাখের বেশি স্বাক্ষর আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে কেনের বিশেষ বার্তা হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী রূপকথা ফেরাতে গাঢ় নীল জার্সিতে নামছে আর্জেন্টিনা বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 18 Time View
26

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর সোয়া দুইটায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থী একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিকূল আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেননি। এ ছাড়াও গত কয়েক বছরের চেয়ে এ বছর প্রশ্নপত্র অনেক কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।

তারা আরও বলেন, সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে, যা তাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হয়েছে। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

প্রসঙ্গত,মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com