August 18, 2026, 2:34 pm
সর্বশেষ সংবাদ:

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদির: রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 48 Time View
60

আন্তর্জাতিক ডেস্ক:

নিট পরীক্ষার চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী। শনিবার (১ আগস্ট) চেন্নাইয়ের মহাবলীপুরমে স্বজনহারা পরিবারগুলোর সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর সময় তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত, তাদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমার কোনো মূল্য নেই।

সন্তান হারানো বাবা-মায়ের কান্না যে কতটা বেদনাদায়ক, তা বুঝিয়ে রাহুল গান্ধী বলেন, প্রতিটি তরুণ প্রাণ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি পরিবার সারাজীবনের কষ্টের বোঝা বয়ে বেড়ায়। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল আর বছরের পর বছরের প্রস্তুতি এক রাতে ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে এনেছে বলে তিনি মন্তব্য করেন। অসাধু ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের প্রতি কোনো সততা না দেখিয়ে তাদের কাছ থেকে সততা আশা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি শিক্ষার্থীদের সমালোচনার মুখে তাদের ‘ক্ষমা’ করার যে মন্তব্য করেছিলেন, তার জবাবেই রাহুল গান্ধী এই অবস্থান নেন। তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে যাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে বা যারা সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন, প্রধানমন্ত্রী তাদের কারও কাছেই সান্ত্বনা দিতে যাননি। কেন্দ্রীয় সরকার শিক্ষার্থী ও তাদের পরিবারের এই মর্মান্তিক কষ্ট বুঝতেই ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com