August 26, 2026, 4:22 pm
সর্বশেষ সংবাদ:
মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে নোবিপ্রবি ছাত্রদলের ৬ প্রস্তাব বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘মক্কা চুক্তি’ ও বাংলাদেশ: ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ঢাকা পরিচ্ছন্ন রাখতে জামায়াতের সপ্তাহব্যাপী অভিযান মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে: রিজভী

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে নোবিপ্রবি ছাত্রদলের ৬ প্রস্তাব

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 1 Time View

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন নোবিপ্রবি ছাত্রদলের নেতারা। বৈঠকে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়েছে, যা ক্যাম্পাসের শিক্ষা ও যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছে সংগঠনটি।

ছাত্রদলের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পকেট গেইট ২৪ ঘণ্টা খোলা রাখা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় বাসের সংখ্যা বৃদ্ধি ও মেরামত নিশ্চিত করা এবং বাসে বহিরাগত যাত্রী পরিবহন নিষিদ্ধ করা। এছাড়া ই-কার ভাড়ার হার কমিয়ে ৫ টাকায় নামিয়ে আনা এবং শিক্ষার্থীদের পরীক্ষার ব্যাক লগ ও ইমপ্রুভমেন্ট নীতিমালা পুনর্বিবেচনার দাবিও জানানো হয়েছে।

প্রশাসনের সাথে আলোচনা শেষে জানানো হয়, সিজিপিএ ৩.০০-এর নিচে থাকা শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। অন্যান্য দাবিগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একটি শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com