August 28, 2026, 8:39 pm
সর্বশেষ সংবাদ:
ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা ৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ মারা গেছেন নরওয়ের রাজা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির শোভাযাত্রা সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পোস্টার ও ব্যানারসহ আটক ১ কোটি টাকার বালুমহাল, ইজারাদারের তথ্য দিতে নারাজ প্রশাসন

শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 6 Time View

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কেবল পুঁথিগত বিদ্যা বা বড় ডিগ্রি অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা। শুক্রবার নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ লালনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, বিশ্ব প্রতিযোগিতার যুগে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি বই পড়ার অভ্যাসকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। প্রযুক্তির দাস না হয়ে বরং একে সেবক হিসেবে ব্যবহার করে দেশের উন্নয়নে মেধাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটিতে চট্টগ্রাম নগরের ১০১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে তাদের অর্জিত কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়েছে।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, মানুষের আত্মকেন্দ্রিকতা দূর করে সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখাই প্রকৃত শিক্ষার সার্থকতা। স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীরদের স্মরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের ওপর অর্পণ করেন তিনি। দীর্ঘ ৪৮ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র মেধাবী প্রজন্ম গড়ার যে উদ্যোগ নিয়েছে, তাকে তিনি জাতীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com