August 30, 2026, 8:11 am
সর্বশেষ সংবাদ:
গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি

শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 5 Time View

শিল্প উদ্যোক্তাদের সরকারি সহায়তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগকে বেগবান করার আহ্বান জানিয়েছেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। শনিবার সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। প্রায় ৪০০ একর জমির ওপর গড়ে ওঠা এই শিল্প পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তিনি সেখানে উপস্থিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিসিক চেয়ারম্যান তাদের কথা ধৈর্য সহকারে শুনে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের প্রতি জোর আহ্বান জানান।

পরিদর্শনকালে বিসিক প্রধান জানান, শিল্প পার্কগুলোকে আরও আধুনিক ও বিনিয়োগবান্ধব করে গড়ে তুলতে বিসিক প্রতিশ্রুতিবদ্ধ। উদ্যোক্তাদের সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং শিল্পের পথে সব বাধা দূর করার মাধ্যমে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গতিকে আরও ত্বরান্বিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com