November 23, 2026, 12:08 am
সর্বশেষ সংবাদ:
বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক ও অন্যান্য খবর বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিচারের তদন্তে সময় লাগবে, দেশে আগে এমন মামলা হয়নি: প্রসিকিউটর তামিম জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন ৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সিঁড়ি বানালেন পাঁচ ভাই-বোন

শীতের সঙ্গী হয়ে উঠছে কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যেও নতুনত্ব

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 23 Time View

লাইফস্টাইল ডেস্ক: শোবার ঘর যতই গুছিয়ে রাখা হোক না কেন, বিছানা অগোছালো থাকলে পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে শীতকালে ভারী লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানার ওপর ছড়িয়ে থাকলে ঘর পরিপাটি দেখায় না। এই সমস্যার একটি চমৎকার ও আধুনিক সমাধান হতে পারে নরম ও তুলতুলে কম্ফোর্টার। ব্যবহারের পর এটি খুব সহজেই ভাঁজ করে বিছানার ওপর রাখা যায়, যা ঘরের শোভা বহুগুণ বাড়িয়ে দেয়।

বর্তমান সময়ে কম্ফোর্টার কেবল শীতের নিবারক হিসেবেই নয়, বরং অন্দরসজ্জার একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবেও স্থান করে নিয়েছে। শুধু শীতকাল নয়, হালকা আবহাওয়ায় অনেকে এটি কুইল্ট হিসেবেও ব্যবহার করে থাকেন। ঘরের পর্দার রং এবং বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার নির্বাচন করলে পুরো শোবার ঘরে একটি নান্দনিক ও আকর্ষণীয় আবহ তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা ধরনের আকর্ষণীয় কৌশল ও ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এসব ভিডিও থেকে ধারণা নিয়ে অনেকেই নিজেদের ঘরের আসবাব ও দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দের নকশার কম্ফোর্টার কিনছেন। এর ফলে একটি সাধারণ বিছানাও ঘরের অন্যতম আকর্ষণীয় অংশে পরিণত হতে পারে।

দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল এবং সুপারশপগুলোতে এখন নানা রঙের ও মানের কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ। যেমন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ স্বপ্ন-এর আউটলেটগুলোতে আকর্ষণীয় নকশার কম্ফোর্টার পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা ঘরে বসে অনলাইনেও এগুলো অর্ডার করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com