August 18, 2026, 7:41 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

শুক্রবার বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

Reporter Name
  • Update Time : Friday, October 3, 2025
  • 188 Time View
216

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ইসরায়েল মানবতার পরিপন্থী এক বর্বর শক্তি, যারা কোনো আন্তর্জাতিক আইন-কানুন মানে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় নির্দ্বিধায় মানবিক উদ্যোগকেও আক্রমণ করে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এতে অংশ নিয়েছে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে এ উদ্যোগে যুক্ত হয়েছেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মহৎ মানবিক উদ্যোগকে সশস্ত্র ভাবে প্রতিহত করে ত্রাণসামগ্রী জব্দ করেছে। এটি আসলে গোটা বিশ্বের সঙ্গে এক প্রকার যুদ্ধ ঘোষণা।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলকে এখনই প্রতিহত করতে না পারলে তারা একসময় ইউরোপের টুটিও চেপে ধরবে। এখন ইউরোপীয় সরকারগুলো কী পদক্ষেপ নেয়, তা-ই হবে মূল পরীক্ষা—তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।’
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠকে আরও উচ্চকিত করতে হবে।’

ঘোষণা দিয়ে তিনি জানান, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে, যেখানে ইসরায়েলের এই আগ্রাসী আচরণের প্রতিবাদ জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com