August 18, 2026, 4:35 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

শেখ মজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপির তৃণমূল

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 138 Time View
164

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বিক্ষোভ শেষে তারা বাজিতপুর-কটিয়াদী সড়ক এবং ভৈরব-ময়মনসিংহ রেলপথে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

এসময় বিএনপিতে সদ্য যোগদানকারী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় এই আসনে বিএনপির ভরাডুবি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নেতাকর্মীরা স্পষ্ট করে বলেন, ইকবাল ছাড়া অন্য কারও পক্ষে তারা নির্বাচনি মাঠে কাজ করবেন না।

কর্মসূচিতে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি নিকলী-বাজিতপুরের গণমানুষের পাশে রয়েছেন। তিনি এই অঞ্চলের বিএনপির প্রাণভোমরা। তাকে বাদ দিয়ে কোনো প্রার্থীকে তৃণমূল মেনে নেবে না।’

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর বাজারে জনসভা এবং জনসভা শেষে মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com