July 11, 2026, 2:25 am
সর্বশেষ সংবাদ:
ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র ডিসেম্বরে নয়, আজই দেশে ফিরে আসুন: শেখ হাসিনার উদ্দেশে বিএনপি নেতা প্রিন্স হাম ও উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৭৫০ হালান্ডের রূপকথা, নাকি ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান? ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান লেবাননে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াতের আমীর: টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 22 Time View
34

সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, বিবৃতি, অডিও বা ভিডিও প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করে এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রচলিত আইন মেনে চলার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক কোনো অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com