August 18, 2026, 7:39 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 11 Time View
12

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামির বিরুদ্ধে শুনানির পরবর্তী তারিখ ৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে বিশেষ শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

এর আগে শুনানির অংশ হিসেবে কারাগারে থাকা ১১ জন আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত আগামী ৩ সেপ্টেম্বর বাকি দুই আসামিসহ ১১ জনকেই পুনরায় হাজির করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনার অভিযোগে দায়ের করা মামলাটি আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই ঘটনায় এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com