March 16, 2026, 2:15 pm
সর্বশেষ সংবাদ:
শিশু হ/ত্যা কেন বাড়ছে? সমাজের আয়নায় ভয়া/বহ এক প্রশ্ন লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ

শ্রদ্ধা শেষে আহমদ রফিকের মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তর

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 106 Time View

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহটি ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) কফিন শোকযাত্রার মাধ্যমে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ নেয়া হয়। জানা গেছে, মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন আহমদ রফিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com