March 15, 2026, 4:27 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 144 Time View

আজ ২০ জানুয়ারি মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনেই নির্বাচনের চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাঁদের। এ ছাড়া জোটসংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না।

আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। এ ক্ষেত্রে কোনো আসনে কোনো দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। গতকাল সোমবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং অফিসাররা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৩০০ আসনে বৈধ প্রার্থী থাকেন এক হাজার ৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিনে শুনানিতে চার শতাধিক প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার আড়াই শর মতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com