August 18, 2026, 6:09 am
সর্বশেষ সংবাদ:
বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে সরানো হলো

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 40 Time View
61

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা সৈয়দ মঈনুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি আদেশে জানানো হয়েছে, গ্রেড-৩ পদমর্যাদার এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মজীবন শুরু করেন সৈয়দ মঈনুল হাসান। দীর্ঘ কর্মজীবনের পর ২০২৩ সালের জুলাই মাসে তিনি অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি একই দপ্তরের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com