November 17, 2026, 12:33 pm
সর্বশেষ সংবাদ:
ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায়

সন্ত্রাসবিরোধী মামলায় সচিবালয়ের ১৪ কর্মকর্তা–কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025
  • 203 Time View

‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এদের মধ্যে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শাহবাগ থানার এসআই কে এম রেজাউল করিম তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, রিমান্ড বাতিল চেয়ে তাদের পক্ষ থেকে আবেদন করা হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানোদের মধ্যে রয়েছে বাদিউল কবির — ব্যক্তিগত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ শাহীন — প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়, নজরুল ইসলাম — অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ ছাড়া রিমান্ডে থাকা অন্যরা হলেন— রোমান গাজী (প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়), আবু বেলাল (অফিস সহায়ক, স্বাস্থ্য মন্ত্রণালয়), কামাল হোসেন (অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়), তায়েফুল ইসলাম (ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়), বিপুল রানা বিপ্লব (অফিস সহায়ক, অর্থ মন্ত্রণালয়), আলিমুজ্জামান (অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়), বিকাশ চন্দ্র রায় (প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়), ইসলামুল হক ও মো. মহসিন আলী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী), মিজানুর রহমান সুমন (অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক, তথ্য মন্ত্রণালয়) এবং নাসিরুল হক নাসি (অফিস সহায়ক, মন্ত্রিপরিষদ বিভাগ)।

গত বুধবার সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনে নেমে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশের সহায়তায় তিনি সচিবালয় ত্যাগ করেন। পরে আন্দোলন থেকে গ্রেপ্তার হয় ১৪ জন কর্মচারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com