August 18, 2026, 10:57 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

সবাইকে চমকে দিয়ে মামদানির সমাবেশে বার্নি স্যান্ডার্স ও ওকাসিও-কর্টেয

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025
  • 167 Time View
195

‘নিউ ইয়র্ক ইজ নট ফর সেল’ স্লোগানে প্রকম্পিত হয়ে কুইন্সের ওঠে ফরেস্ট হিল স্টেডিয়াম।

সেনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেয নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানির পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে রবিবার আয়োজিত ‘নিউ ইয়র্ক ইজ নট ফর সেল’ শীর্ষক সমাবেশে তারা এ সমর্থন জানান।

এ ঘোষণার পর প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। বক্তৃতায় স্যান্ডার্স বলেন, মামদানির বিজয় শুধু নিউ ইয়র্ক নয়, গোটা বিশ্বেই অনুপ্রেরণা জোগাবে।

‘নিউ ইয়র্ক ইজ নট ফর সেল’ স্লোগানে প্রকম্পিত হয়ে কুইন্সের ওঠে ফরেস্ট হিল স্টেডিয়াম। মেয়র প্রার্থী জোরান মামদানির শেষ নির্বাচনি সমাবেশে সমর্থক ও ভোটাররা এভাবেই গ্যালারি মাতিয়ে রাখেন।

সমাবেশে মামদানি বলেন, অলিগার্কদের কারণে নিউ ইয়র্ক আরো ব্যয়বহুল শহরে পরিণত হচ্ছে। এর ফলে সীমিত আয়ের বাসিন্দাদের জীবন আরো কোণঠাসা হয়ে পড়ছে।

এসময় নাগরিক অধিকার মর্যাদার সাথে ফিরিয়ে আনতে তিনি শিশুযত্ন, সাশ্রয়ী বাড়িভাড়া, বিনামূল্যে দ্রুতগতির বাস এবং সাবওয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।

সিটি মেয়র নির্বাচনের জন্য ৯০ হাজার ভলান্টিয়ার মামদানিকে সহায়তা করছেন। এজন্য বাড়ি বাড়ি গিয়ে সমর্থৃকদের কাছে ভোট চাইছেন। তারপরও, শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুর্বল না ভেবে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার গুরুত্ব দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান আলেক্সান্ড্রিয়া ওকাশিও-কর্টেয।

আগামী ৪ নভেম্বর ভোটের চূড়ান্ত দিন সামনে রেখে আগাম ভোট দেয়া যাবে ২ নভেম্বর পর্যন্ত। তাই, ভোটারদের ভোট দেয়ার মাধ্যমে নিউ ইয়র্ক সিটিকে আরো বাসযোগ্য করতে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com