November 17, 2026, 9:57 am

সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026
  • 33 Time View

জাতীয় ডেস্ক: মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত পিংক ওয়েলবিয়িং আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার শীর্ষক এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের জন্যই মূলত এই সম্মাননা জানানো হয়েছে সংগঠনটিকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে ট্যালেন্ট শার্পনারের ব্যবস্থাপনা পরিচালক সায়েকা হক এবং স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পরিচালক ডেভেলপমেন্ট অ্যাডভোকেট তাসলিম হোসেন উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশরাফুল আলম হান্নান জানান যে মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি হলো সাধারণ মানুষের ভালোবাসা। এই স্বীকৃতি তাদের কাজের পরিধি ও দায়িত্ববোধ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরেশোরে এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জোগাবে। তিনি ভবিষ্যতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বহু মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান। এ ছাড়া গৃহহীনদের ঘর নির্মাণ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যাকবলিত মানুষের সহায়তা এবং নিয়মিত রক্তদান কর্মসূচিসহ নানা কল্যাণমুখী কাজ পরিচালনা করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com