November 18, 2026, 2:50 am
সর্বশেষ সংবাদ:
দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং

সরকারকে বেকায়দায় ফেললে গণতন্ত্রের কবর রচিত হবে: রিজভী

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2026
  • 187 Time View

নিউজ ডেস্ক:
‘সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, গণতন্ত্রের কবর রচিত হবে’- বিরোধী দলকে ইঙ্গিত করে এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১ জুন) দুপুরে নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ বক্তব্য রাখেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না।

তিনি বলেন, বিএনপি সরকার কর্মসংস্থানের সরকার। বিএনপি কখনো বেকার তৈরি করেনি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে দেড় কোটি মানুষের কর্মসংস্থান, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই শুরু করেছেন। আগে হকারদের নিয়ে কেউ ভাবতো না।

তারেক রহমানের সরকার তাদের পুনর্বাসনের দ্বায়িত্ব নিয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com