August 28, 2026, 12:16 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের ক্ষোভ রোহিঙ্গা সংকটের প্রকৃত সমাধান কোথায়? চীন-ভারত কোন পক্ষে, নেপালের মন্ত্রী বললেন ‘বাবার জায়গায় মাকে চাই না’ কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯১, কোন এলাকা থেকে কতজন কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

সরকারি-বিরোধী দল মিলেই আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার হাফিজ

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2026
  • 81 Time View

সরকারি দল বাজেট দেবে, বিরোধীদল সামালোচনা করবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে। বিরোধীদলের গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাব।

মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, আমি দেখব, সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

স্পিকার আশা প্রকাশ করে আরও বলেন, আমার ধারণা, এখন পর্যন্ত এই সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com