March 24, 2026, 8:19 am
সর্বশেষ সংবাদ:
মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার

সরকারের গুরুত্বপূর্ণ চার পদ ছাড়লেন পুতুল

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 195 Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

এ বিষয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর-১ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী ফারজানা শারমিন পুতুল।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু বলেন, ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে এসব দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com