October 6, 2026, 3:45 am
সর্বশেষ সংবাদ:
গ্রাম সরকার পুনর্বহালের আলোচনা, ৭ নভেম্বর সাধারণ ছুটির সিদ্ধান্ত বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর ১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয় ফ্রান্সের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ তুরস্কের জালে ইতালির ৩ গোল খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও শাস্তি দাবি ডুজার ‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 109 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, প্রভুকে অমান্য করে।খবর আলজাজিরার।

আরাগচি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবে তার পোষ্যদের মুখ বন্ধ রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের প্রভুকে অমান্য করে, তবে ইরান তাদের শিক্ষা দেবে।’

সোমবার ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইরান ‘দর-কষাকষিতে পারদর্শী ব্যবসায়ীর মতো’ আলোচনা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

এর জবাবে আরাগচি সতর্ক করে বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com