March 16, 2026, 8:54 am
সর্বশেষ সংবাদ:
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

সাকিবকে ছাড়িয়েও ‘পুরস্কার বঞ্চিত’ তাইজুল

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 99 Time View

গত নভেম্বর মাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্টে ১৩ উইকেট শিকার করে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হন তাইজুল ইসলাম।

সাকিবকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে আইসিসির মাসসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও ‘বিশেষ পুরস্কার’ জিততে পারেননি তাইজুল। তাকে ছাড়িয়ে মাসসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমার।

এ নিয়ে টানা দুমাস মাসসেরা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। অক্টোবরে মাসসেরা হয়েছিলেন অলরাউন্ডার সেনুরান মুতুসামি।

ভারতের মাটিতে ২৫ বছরের মধ্যে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখার স্বীকৃতিই পেলেন হারমার। দুই ম্যাচের সিরিজে ভারতকে ধবলধোলাই করে দক্ষিণ আফ্রিকা। ৮.৯৪ গড়ে ১৭ উইকেট পেয়েছিলেন ৩৬ বছর বয়সী হারমার।

হারমার ও তাইজুল ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

থাইল্যান্ডের থিপাটচা পুত্থাওং ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওজাকে পেছনে ফেলে নভেম্বরে সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা শেফালি বর্মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com