October 2, 2026, 9:14 pm
সর্বশেষ সংবাদ:
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত

সাকিবের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026
  • 137 Time View

স্পোর্টস ডেস্ক:
বিসিবির সবশেষ বোর্ডসভায় আলোচনা হয়েছিল সাকিব আল হাসানকে দলে ফেরানোর ব্যাপারে। সাকিবকে ফেরানোর প্রক্রিয়ায় কতটুকু এগিয়েছে বিসিবি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। শেষ পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আজ। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, সাকিবের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে তার। এখনও নিশ্চিত নয় কবে নাগাদ ফিরবেন সাকিব। তবে তার ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ।

বিষয়টি নিশ্চিত করে আসিফ আকবর বলেন, ‘সাকিবের যে পেপারওয়ার্কগুলো ছিল তার ব্যাংকের কাগজ, মামলার কাগজ আরও কিছু কাগজপত্র আছে। ওইগুলা তার আইনজীবী সব রেডি করে ফেলেছে। আগামীকাল (আজ) রবিবার সাকিবের মামলার কাগজগুলি সরকারের কাছে জমা হবে। তার আইনজীবী কাগজগুলো জমা দিবে।’

সাকিবের মামলার বিষয়টি বিবেচনায় নিতে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে জানিয়ে আসিফ আকবর বলেন, ‘আমরা সরকারকে বলেছি সাকিবকে আমরা চাই। যদি আমাদের নির্বাচকরা জানায় যে হ্যাঁ সাকিব খেলতে পারে। তাহলে খেলবে।’

১৩তম জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় এখন দায়িত্ব নিবে রাজনৈতিক সরকার। তাতে সাকিবের ফেরার প্রক্রিয়া কোনভাবেই জটিল হবে না বলে নিশ্চিত করে আসিফ আকবর।

তার কথায়, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিতে যতটুকু মনে হয়েছে সাকিবের যদি জটিল কোনো কিছু না থাকে, সে যদি সরাসরি কোনো খুন বা অন্যান্য অভিযোগ না থাকে বিএনপি সরকারও তার প্রতি নমনীয়। এটা বিএনপির চেয়ারপারসন আগেও বলেছেন যে খেলাধুলায় বা মিউজিকে এসব বেলাতে রাজনীতি আমরা ঢুকাতে চাই না। আর না ঢুকুক আমরা সেটা চাই। তো সুতরাং বিষয়টা পরিস্কার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com