October 5, 2026, 9:59 pm
সর্বশেষ সংবাদ:
হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার ভাড়াটে খুনি দিয়ে চকরিয়ার ছাত্রদল নেতা জিশানকে হত্যা, বলছে পুলিশ দুই বছর বয়সে বাবাকে হারায়, মা অসুস্থ; জিপিএ–৫ পাওয়া সেঁজুতিকে যেন থেমে যেতে না হয় জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে অন্ধকার কোণে পড়েছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায় থানচির পাহাড়ি সড়কে পর্যটকবাহী গাড়ি খাদে, দুই পর্যটক নিহত সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত

সার্বভৌমত্ব রক্ষায় একে অপরকে সমর্থনে প্রস্তুত রাশিয়া-চীন: পুতিন

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 133 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীন জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষাসহ বিভিন্ন বিষয়ে একে অপরকে সমর্থন করতে প্রস্তুত। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হতে যাওয়া চীন সফরের আগে এক ভিডিও ভাষণে এসব কথা বলেন তিনি।

পুতিন বলেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। পারস্পরিক লাভজনক ও সমতাভিত্তিক নীতিতে সহযোগিতা করতে এবং সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষাসহ দুই দেশের মূল স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করতে প্রস্তুতও রয়েছে মস্কো-বেইজিং।

তবে কোন বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন পুতিন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। পুতিন আরও বলেন, রাশিয়া ও চীন অর্থনীতি, রাজনীতি এবং প্রতিরক্ষায় সক্রিয়ভাবে সম্পর্ক প্রসারিত করছে।

মস্কো ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ঠ এবং কৌশলগত সম্পর্ক বৈশ্বিক সম্পর্কে একটি স্থিতিশীল ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, আমরা কারও বিরুদ্ধে জোট বাঁধছি না, বরং শান্তি ও সার্বজনীন সমৃদ্ধির জন্য কাজ করছি।

সূত্র: আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com