August 18, 2026, 1:37 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

সালাউদ্দিন আহমেদকে গুমে শেখ হাসিনা, কামাল ও জিয়াউলের সম্পৃক্ততা মিলেছে

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 52 Time View
84

২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানসহ র‍্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শনিবার সংস্থাটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের পরিকল্পনা ও নির্দেশেই এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটানো হয়েছিল।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সালাহউদ্দিন আহমেদকে গুমের পর র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। বর্তমানে এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, তাকে কীভাবে ভারতে পাঠানো হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত ছিল, সে বিষয়েও তদন্তকারী কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন। অভিযোগের ভিত্তিতে সালাহউদ্দিন আহমেদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com