August 18, 2026, 11:07 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার : বিমানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 66 Time View
89
সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে, হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।

 

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, ‘হজ আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ইবাদত। এই আত্মশুদ্ধির যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে—এই সচেতনতা সবার মনে থাকা জরুরি।

’ 

বিমানের টিকিট সিন্ডিকেট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অতীতে টিকিটের অস্বাভাবিক দাম নির্ধারণ করে হজযাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।’

তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছে।

পাশাপাশি সৌদি সরকার কর্তৃক আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

বক্তব্যের শেষে পর্যটন মন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

হাব নেতৃবৃন্দ, এভিয়েশন ও হজ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com