August 18, 2026, 11:21 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 18 Time View
23

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জনের প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে কাশিকাপুর এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারকে দাফন-কাফনের খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com