July 1, 2026, 10:08 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

সুর নরম করে সামরিক অভিযান গুটানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরানি তেল পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 33 Time View
37

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কমাতে ইরানি তেল পরিবহনের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে ওয়াশিংটন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম ধীরে ধীরে গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, কারণ নির্ধারিত লক্ষ্য প্রায় অর্জিত।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত শিগগিরই শেষ হতে পারে—এমন ইঙ্গিত হিসেবে ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শুরু থেকেই ধারণা করা হয়েছিল মিশন সম্পন্ন করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে, বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে জাহাজে তোলা ইরানি তেলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা তেল আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুদের বিরুদ্ধে ‘কঠোর জবাব’ দেওয়ার ঘোষণা দেন। এর পরই সৌদি আরব ও ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

জবাবে শনিবার ভোরে তেহরানে ইরানের শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com