November 11, 2026, 7:58 pm
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 47 Time View

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে কারখানাটিতে পৌঁছে তিনি রানি এলিজাবেথের ব্যবহৃত ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট সেলুন কোচসহ কারখানার বিভিন্ন মেরামত প্রক্রিয়া ও কর্মপদ্ধতি পর্যবেক্ষণ করেন। রেলওয়ের প্রযুক্তিগত সক্ষমতার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তিনি সেখানে স্মৃতিস্বরূপ দুটি কমলালেবুর চারাও রোপণ করেন।

কারখানা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্থানীয় প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ এবং একটি খ্রিস্টান চার্চ ঘুরে দেখেন। রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সফরের বিভিন্ন পর্যায়ে তিনি নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বেশ কিছু দর্শনীয় স্থান ও স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com