সৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু
Reporter Name
Update Time :
Sunday, August 9, 2026
22 Time View
সৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। গত রোববার অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে মৃতের সংখ্যা ১৫ থেকে ১৯ জন হতে পারে বলে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এর সত্যতা নিশ্চিত করা হয়নি। আকস্মিক এই দুর্ঘটনায় নিহতদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পুরো উপজেলাজুড়ে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।
36
সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। গত রোববার অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মৃতের সংখ্যা ১৫ থেকে ১৯ জন হতে পারে বলে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এর সত্যতা নিশ্চিত করা হয়নি। আকস্মিক এই দুর্ঘটনায় নিহতদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পুরো উপজেলাজুড়ে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।