February 22, 2026, 4:22 am
সর্বশেষ সংবাদ:
রাশিয়ায় বৈকাল হ্রদে বাস ডুবে ৮ চীনা পর্যটকের মৃত্যু এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের ওপর হামলার হুমকি বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সৌদিতে ১৯ হাজারের বেশি গ্রেপ্তার, ৯৯ শতাংশই ২ দেশের নাগরিক শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না : আমির হামজা সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ বাংলা ভাষার সম্ভাবনাকে দীর্ঘদিন সীমিত করেছে: নাহিদ ইসলাম ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করবেন ট্রাম্প অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: প্রতিমন্ত্রী অমিত

সৌদিতে ১৯ হাজারের বেশি গ্রেপ্তার, ৯৯ শতাংশই ২ দেশের নাগরিক

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 16 Time View

সৌদি আরবে শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করার অভিযোগে গত সপ্তাহে ১৯ হাজার ১০১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দেশব্যাপী চালানো যৌথ অভিযানে বিধিভঙ্গকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ১৫৩ জন আবাসন আইন লঙ্ঘন, ২ হাজার ৮৪৫ জন শ্রম আইন লঙ্ঘন এবং ৪ হাজার ১০৩ জন সীমান্ত নিরাপত্তা আইন অমান্যের দায়ে গ্রেপ্তার হন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। খবর খালিজ টাইমসের।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করার সময় আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধিভঙ্গকারীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। ২৮ জনের বিরুদ্ধে অবৈধ পরিবহন, আশ্রয় দেয়া, চাকরি দেয়া ও গোপন রাখার অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ১৪ হাজার ৮৯৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এক হাজার ৩৮৯ জনকে ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্নের জন্য এবং ১৫ হাজার ৫৮৫ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে।

সীমান্ত আইন লঙ্ঘনে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সংশ্লিষ্ট যানবাহন ও আশ্রয়স্থলও জব্দ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com