July 2, 2026, 12:51 pm

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের ওপর হামলার হুমকি

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 104 Time View
127

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘আমার মোবাইল নাম্বার, পারিবারিক ঠিকানা এবং অন্যান্য ডিটেইলস সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী লীগ। ইতোমধ্যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরতঃ ডেথথ্রেট, হামলা এবং পরিবারের ওপর আঘাতের হুমকি দেওয়া হচ্ছে। আমি পুলিশের কাছে এই ব্যাপারে মামলা করতে যাচ্ছি। সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকেও জানিয়েছি।’

সালেহ উদ্দিন সিফাত তার দেওয়া বিবৃতিতে এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, ‘এই গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের মোকাবেলায় আমি আপনাদেরকে পাশে চাই। আমরা এই খুনীচক্রকে একসঙ্গে প্রতিহত করবো, ইনশাআল্লাহ! ইনকিলাব জিন্দাবাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com