October 2, 2026, 11:56 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 72 Time View

সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক-কর সুবিধা যেন আমদানিকারকরা নির্বিঘ্নে পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কাস্টমস অফিস ও এলসি স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এক পরিপত্রের মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, সৌর প্যানেল ও ইনভার্টার আমদানির ক্ষেত্রে এইচএস কোড সংক্রান্ত জটিলতাকে বড় করে না দেখে পণ্যের বিবরণকে অগ্রাধিকার দিতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আমদানিকারকরা এই কর সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

এনবিআর আরও জানিয়েছে, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় সব সরঞ্জামের ক্ষেত্রে এখন থেকে মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাসের সুযোগ থাকবে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য ৭.৫ শতাংশ আগাম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রযোজ্য হলেও পরবর্তীতে তা সমন্বয়যোগ্য হবে। কাস্টমস আইনের ২৬৬-এর ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনার ফলে আমদানিকৃত পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও হয়রানি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com