August 8, 2026, 4:54 am
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান সেউতা সংকট: কেন অনিয়মিত অভিবাসনকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন আসিফ আকবর ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড ব্রহ্মপুত্র নদ থেকে তরুণের পা বাঁধা মরদেহ উদ্ধার নেত্রকোনা শহরের বড়বাজারে অগ্নিকাণ্ড এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল কর্তৃপক্ষ

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 6 Time View
9

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পথচারী এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ভিডিওটিতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় দিলশাদ হোসেন নামে এক কিশোর পেছন থেকে মেয়েটিকে অতর্কিত লাথি মারে। এই অমানবিক কর্মকাণ্ডের ফুটেজটি গত কয়েকদিন ধরে ইন্টারনেটে ভাইরাল হলে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান নেটিজেনরা।

ঘটনার পর স্থানীয়ভাবে অভিযুক্ত কিশোরকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ানো হলেও, রহস্যজনকভাবে ভুক্তভোগী শিক্ষার্থীকেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে বের করে দেওয়া হয়েছে। ছাত্রীর বাবার অভিযোগ, স্কুলের নিয়ম ভাঙার দোহাই দিয়ে তার মেয়েকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হলেও, বখাটে কিশোরের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল কমিটির সিদ্ধান্তেই ওই ছাত্রীদের টিসি দেওয়া হয়েছে কারণ ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, কোনো অভিযোগ না পাওয়া গেলেও ভিডিওটি আমলে নিয়ে তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com