September 21, 2026, 12:38 pm

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমর উপ-মহাপরিচালকের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 45 Time View

রাজধানীর গুলশানে অবস্থিত জাতিসংঘ হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর মধ্যকার দীর্ঘস্থায়ী সহযোগিতামূলক সম্পর্ক এবং ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে কাজের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মানবপাচার রোধ, সীমান্ত সুরক্ষা এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন আইওএম প্রতিনিধি।

বৈঠকে মন্ত্রী জানান যে, বাংলাদেশ নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিগত দুই দশক ধরে আইওএম বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। মানবপাচারকে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে তিনি বলেন, অপরাধটি নির্মূল করতে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। জবাবে আইওএম-এর উপ-মহাপরিচালক মানবপাচারকারীদের শনাক্তকরণে ইন্টারপোল ও নিজস্ব ডাটাবেজ থেকে তথ্য দিয়ে সহায়তা করার আশ্বাস দেন। এছাড়া নিরাপদ অভিবাসন ও সীমান্ত অপরাধ দমনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com